Skip to product information
Availability
Yogurt strainer
Tk 1,050.00
25 in stock
Pickup currently not available
Premium Quality
100% Organic
Money Back Guarantee
গ্ৰীক ইয়োগার্টকে ঘরে বানাতে চাইলে সিম্পল সেই প্রসেসটা হলো হাং কার্ড, সাধারণ ভালো মানের টক দই থেকে তৈরী করা যায়। আপনি গুণগতমানে যদি আরো কাছাকাছি যেতে চান তাহলে গ্রীক ইয়োগার্ট কিনে নিজে দই বসাবেন ও গ্রিক ইয়োগার্টকে স্টাটার হিসাবে ব্যবহার করবেন।
কিভাবে হাং কার্ড বানাবেন:
আপনার যদি বাজেট ইস্যু থাকে তাহলে কাপড়ের দোকানে যাবেন, মার্কিন কাপড় নামে এক ধরণের কাপড় আছে, যেটা সাধারণত বিয়ে বাড়িতে বাবুর্চিরা চাল ধুয়ে পানি ঝরাতে ব্যবহার করেন। পোলাও চাল ধুয়ে পানি ঝরানোর চালুনি হয়তো সবার বাসায় আছে। প্রথমে কাপড়ের উপরে টক দই দিয়ে এর নিচে চালুনি দিবেন যাতে দই এর পানি নিচে পড়ে চালুনির নিচে একটা খালি বাটি বা গামলা দিবেন। তারপর, ফ্রীজে রেখে পানি ঝরতে দিবেন ৮-১০ ঘন্টা। মাঝে ১-২ বার স্পুন দিয়ে নেড়ে দিলে ভালো। ব্যাস হয়ে যাবে আপনার পারফেক্ট টেক্সটারের এর হাং কার্ড বা বাসায় বানানো গ্রীক ইয়োগার্ট।
যাদের কিছুটা এফোর্ড করার সামর্থ্য আছে, তাহলে পারফেক্ট হলো এই দই স্ট্রেইনার।প্রায় ২ মাস আমি নিজে ও কয়েকজনের রিভিউ নিয়ে শেষ মেশ পেইজে যোগ করলাম এই দই স্ট্রেইনার। একটা জিনিস মাথায় রাখবেন বাজারের মিষ্টির দোকানের ঘোলঘলে টাইপ টক দই দিয়ে খুব ভালো থিকনেস পাওয়া কঠিন, কিন্তু ব্র্যান্ডেড গুলো যেমন আড়ং, মিল্কভিটা বা আলট্রা তে খুব ভালো কনসিট্যান্স রেজাল্ট পাওয়া যায়। একদম ঝামেলা বিহীন দেখতে সুন্দর, মজবুত, ব্যবহার সহজ। ১১০০ মিলি ক্যাপাসিটি। উপরের ঢাকনা খুলুন, পুরো জার ঢেলে দিন ফ্রীজে রেখে দিন। মাঝে কয়েকবার নেড়ে দিলে হয়ে যাবে আপনার বাসার গ্রীক ইয়োগার্ট। স্ট্রেইনার থেকে তুলে আবার সেই জারে এ সংরক্ষণ করুন। ক্র্যানবেরি পাউডার, বাদাম ও সীড দিয়ে উপভোগ করুন।
একবার কিনুন আর বারবার ব্যবহার করুন।